সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। বুধবার বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর বাজারচিত্র অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৪ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইতে মোট ২৭৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ০৩ লাখ ১০ হাজার ৫৯৩টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮১৮টি। বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ৮২টির।


















