আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে তিনি ম্যানিলার উদ্দেশে রওনা দেন।
সফরে মোদি ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন ও ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ম্যানিলায় তিনি কোয়াড নেতাদের বৈঠকেও যোগ দেবেন বলে জানা গেছে। ফিলিপাইনের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে এ সফর হচ্ছে।
এবারের আসিয়ান শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপাইন। তিন দিনের এ সম্মেলনে বাণিজ্য, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এবং মিয়ানমার সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ বিশ্বের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।



















