ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

৯ দিনে রেমিট্যান্স ১২৮ কোটি ডলার

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। প্রতি ডলার ১২৪ টাকা ধরে ৯ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে গত সোমবার এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন