ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ন

স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি.র। চলতি ২০২৬-২৭ হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে (প্রথম প্রান্তিক) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৯ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৬৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৯০ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন