ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের হেলথকেয়ার কার্ড চালু

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ক্লিনিকল লিমিটেডের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু করা হয়েছে। একটি ভিসা কার্ডেই গ্রাহকরা পাবেন দৈনন্দিন ব্যাংকিং সুবিধা ও আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকল লিমিটেডের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) পারভেজ আহমেদ ও হেড অব বিজনেস সাদ এম. মিলকানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে একটি পেমেন্ট কার্ডের প্রচলিত ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড প্রদর্শনের মাধ্যমেই নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই কার্ডের অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো, বছরে ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে ও সীমাহীন অডিও ও ভিডিওর মাধ্যমে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ। পাশাপাশি থাকছে হাসপাতালের বিল পরিশোধে ক্যাশব্যাক, চিকিৎসকের পরামর্শ গ্রহণে ক্যাশব্যাক, বীমা সুবিধা এবং দেশব্যাপী ৩০০টিরও বেশি অংশীদার হাসপাতালে সর্বোচ্চ ৪০% পর্যন্ত বিশেষ ছাড়। উল্লিখিত সকল সুবিধা প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী প্রদান করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন