অ্যাপার্টমেন্ট ক্রয়ে বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি. ও স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয় “প্রাইম ভিউ”-তে গত ১০ নভেম্বর, ২০২৬ এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুন আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওয়াহিদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং স্টারপাথ হোল্ডিংসের সিনিয়র ম্যানেজার শফিকুজ্জামান ভূঁইয়া ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রেজাউল ইসলাম।


















