ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ন

মধুমতি ব্যাংক ও অনকোস মোলবায়োলের সমঝোতা চুক্তি

মধুমতি ব্যাংক পিএলসি. এবং অনকোস মোলবায়োল লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অনকোস মোলবায়োল লিমিটেডের সঙ্গে গত ০৯ নভেম্বর, ২০২৬ তারিখে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের সকল কর্মকর্তা এবং কার্ডধারীরা অনকোস মোলবায়োল লিমিটেডের ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে বিশেষ ছাড়ে ডায়াগনস্টিক সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংক পিএলসি.র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান। অনকোস মোলবায়োল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু শাহরিয়ার জাহেদী, কসমিক এন্টারপ্রাইজের লিড-ডায়াগনস্টিক বিজনেস আখতার জামিল আহমেদ এবং অনকোস মোলবায়োল লিমিটেডের ম্যানেজার সজয় কান্তি সাহা।

এই চুক্তিটি ব্যাংকের কর্মকর্তাদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডায়াগনস্টিক সেবার সুযোগ প্রদানের মাধ্যমে ব্যাংকের কার্ডধারীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতি মধুমতি ব্যাংকের অঙ্গীকারেরই একটি অংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন