ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

লেনদেন চলছে সূচকের উত্থানে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দিকে প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচক। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৬ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৪৮৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ৫৮ হাজার ৫১২টি।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৯টির, কমেছে ৪১টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ