ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

কক্সবাজার হোটেল জোনে আগুন

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর হোটেলে থাকা পর্যটক ও আশপাশের বাসিন্দারা বেরিয়ে সড়কে অবস্থান নেন।

এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে আগুনে ১১ পর্যটকের মৃত্যু হয়। ছয় দিন পর ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে; তবে দ্রুত নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন