ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার সকালে দেশে আসেন তিনি।

ক্লাবের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। তাঁর অনুপস্থিতিতেও ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। আজ বিকেলে কিংস অ্যারেনায় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

হামজার সঙ্গে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও।

রোববার শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন