ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আজ আসছে অপো রেনো ১৭

নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করছে অপো। আজ সোমবার চীনে আনুষ্ঠানিকভাবে আসছে অপো রেনো ১৭ সিরিজ।

এই আয়োজনে রেনো ১৭ ও রেনো ১৭ প্রো—দুটি মডেল আসার কথা রয়েছে। একই অনুষ্ঠানে অপো প্যাড এয়ার ৬ ট্যাবলেট ও অপো ওয়াচ ৫ স্মার্টওয়াচও উন্মোচিত হবে। চীনে ইতিমধ্যে ফোনটির আগাম অর্ডার নেওয়া শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রেনো ১৭-এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, প্রায় সাড়ে ৬ ইঞ্চির ১২০ হার্জ ওএলইডি ডিসপ্লে ও ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রো মডেলে ডাইমেনসিটি ৮৫৫০ চিপসেট ও ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে বলে জানা গেছে।

ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালারওএস ১৭-এ চলবে বলে ধারণা করা হচ্ছে। তবে দাম ও অন্যান্য বাজারে আসার সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি অপো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন