ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬৯৪ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২  হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ১০ শতাংশ বা ৬৯৪ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৬৮  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬.৯৮ পয়েন্ট বা  দশমিক ৩১ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ২১৩টির এবং অপরবর্তিত রয়েছে ২৬টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ