ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ২ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে দুই জেড ক্যাটাগরির কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ২টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও আইএফআইসি ব্যাংক পিএলসি।

মেঘনা পেট

সপ্তাহের ব্যবধানে মেঘনা পেটের শেয়ার দর বেড়েছে ১৬.৩৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৩ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৬২  টাকা ৯০  পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

আইএফআইসি ব্যাংক

সপ্তাহের ব্যবধানে আইএফআইসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে  ১৩.০৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৯৬৭ কোটি ৭৯ লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ