ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান এনভয় টেক্সটাইলের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছেে এনভয় টেক্সটাইল লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১৮  শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টারণ ব্যাংক ১৬ কোটি ৫৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ৯৩ লাখ, ব্রাক ব্যাংক ১৪ টাকা ১৪ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৩ কোটি ৮০ লাখ, মালেক স্পিনিং ১২ কোটি ৭৬ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১২ কোটি ৪১ লাখ ও আইপিডিসি ফিন্যান্স ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ