ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মার ৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ২৬ লাখ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯ লাখ, মালেক স্পিনিংয়ের ১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















