সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১০টি বা ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৬.৮৬ শতাংশ কমে ৭০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮৪ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১৫.৩৬ শতাংশ দর কমে সর্বশেষ ৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২ টাকা ১০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৪.৭৪ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদারের ১৪.৩৩ শতাংশ, দেশ গার্মেন্টস ১৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১২.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১২.৫২ শতাংশ, মেঘনা পেটের ১২ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১২.০৪ শতাংশ ও বীচ হ্যাচারির ১১.৬৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















