ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মোতায়েনকৃত ১০৮ প্লাটুনের মধ্যে ১০৪ প্লাটুন সদস্য সরাসরি মাঠে দায়িত্ব পালন করছেন। জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন মোতায়েন রয়েছে। এ ছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তাঁরা কাজ করছেন।

মাঠের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার ১০১ প্লাটুন এবং সোমবার ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছিল বাহিনী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন