ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ২:০৮ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হচ্ছে এই সপ্তাহেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত এই সপ্তাহেই শুরু হচ্ছে। বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিস্তৃত তদন্ত শুরু করছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার এবং সব রাজনৈতিক দলের কাছে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনাটি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান আমিনুল ইসলাম। একই সঙ্গে ৫ আগস্টের পর যারা অভিযুক্তদের আশ্রয় দিয়েছেন বা পালাতে সহায়তা করেছেন, তাদের বিদ্যমান দণ্ডবিধির আওতায় বিচারের মুখোমুখি করা যাবে বলেও জানান তিনি।

এছাড়া বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনার তদন্ত সবচেয়ে কম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন