দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতির হিসাবে রিজার্ভ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার; বিপিএম৬ হিসাবে ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে ৩ কোটি ডলার।
এর আগে ১৯ নভেম্বর মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর এ দুটি অঙ্ক ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ও ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
গত ৫ অক্টোবর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। এ সংস্থার মাধ্যমে প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে বাংলাদেশ; এ সময় রিজার্ভে সাময়িক চাপ পড়ে।



















