ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিং ২ কোটি ৬৪  লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

প্রগতি ইন্স্যুরেন্সের ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ৮২ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৩৮ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৪৭ লাখ, উত্তরা ব্যাংক ১ কোটি ২৩ লাখ ও ওয়ালটন হাইটেক ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ