ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

সাউথ টাউন আবাসিক প্রকল্পে পাঁচ দিনব্যাপী বৈশাখী আবাসন মেলা

ঢাকার কেরানীগঞ্জে বাংলা নববর্ষের উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘সাউথ টাউন বৈশাখী আবাসন মেলা’। বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি’র উদ্যোগে তাদের ফ্ল্যাগশিপ রেসিডেনশিয়াল প্রকল্প ‘সাউথ টাউন’-এ এ মেলার আয়োজন করা হয়েছে।বাংলাদেশ সংবাদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় অবস্থিত সাউথ টাউন আবাসন প্রকল্পে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক বিপণন ও বিক্রয় শামীম আহমেদ সিকদার, জেনারেল ম্যানেজার বিপণন ও বিক্রয় আনোয়ার হোসেন, পরিচালক সার্বিক রেজাউল হক রেজা এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক ব্র্যান্ডিং ও প্রোমোশন গোপাল মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই আবাসন মেলা। দর্শনার্থীদের জন্য ছিল নানা আয়োজন, যার মধ্যে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে। ফলে মেলায় বৈশাখী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

মেলায় শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, চরকি, নৌকা, ঘুড়ি, দোলনা ও বিভিন্ন খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে।

এছাড়া, এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট সংক্রান্ত সকল তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন ও ডকুমেন্টেশন সুবিধাও রাখা হয়েছে। বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ