ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

র‍্যাংগস ইমার্টে শুরু হলো SHARP-এর সম্পূর্ণ ইলেকট্রনিক্স পণ্যের যাত্রা

বিশ্বখ্যাত জাপানি ইলেকট্রনিক্স ব্র্যান্ড শার্প এখন থেকে র‍্যানকন গ্রুপের প্রিমিয়াম রিটেইল প্ল্যাটফর্ম র‍্যাংগস ইমার্ট-এ উপলব্ধ। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা এখন শার্প-এর উন্নত ও নির্ভরযোগ্য প্রযুক্তিপণ্যের বিস্তৃত সংগ্রহ সহজেই উপভোগ করতে পারবেন—যেখানে এক ছাদের নিচে মিলবে উদ্ভাবন, গুণগত মান ও আস্থার সমন্বয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শার্প ও র‍্যানকন গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতৃত্ব দেন র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মি. রোমো রউফ চৌধুরী এবং শার্প কর্পোরেশনের বিউ ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল বিজনেস এবং জেনারেল ম্যানেজার মি. তামুরা তোমোকি।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন শার্প সিঙ্গাপুর ইলেকট্রনিক্স কর্পোরেশন পিটিই. লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মি. উ. কিট চিউ, শার্প কর্পোরেশনের প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের ডিভিশন ম্যানেজার মি. কুবো হিরোটাকা, র‍্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস ফারহানা করিম এবং র‍্যানকন ইলেকট্রনিক্স-এর ডিভিশনাল ডিরেক্টর মি. ইয়ামিন শরিফ চৌধুরীসহ অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মি. তামুরা তোমোকি বাংলাদেশের বাজারে শার্প-এর প্রযুক্তিনির্ভর, টেকসই ও ব্যবহারবান্ধব পণ্যের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, শার্প প্রতিনিয়ত এমন উদ্ভাবনী সমাধান প্রদান করে যাচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করে তোলে।

মি. রোমো রউফ চৌধুরী বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা এখন র‍্যাংগস ইমার্ট থেকে সরাসরি শার্প-এর বিস্তৃত পণ্যসম্ভার সহজেই সংগ্রহ করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, শার্প-এর অন্তর্ভুক্তি র‍্যানকন গ্রুপের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে—যেখানে গ্রাহকদের জন্য নিশ্চিত করা হয় আসল, উচ্চমানের পণ্য, উৎকৃষ্ট সেবা এবং সর্বোচ্চ গ্রাহক অভিজ্ঞতা।

তিনি আরও যোগ করেন, র‍্যানকন গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ড পরিচিত করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শার্প-এর সঙ্গে এই নতুন যাত্রা সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে—একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে বিশ্বমানের প্রযুক্তি, নির্ভরযোগ্যতা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার মাধ্যমে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ