ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এপেক্স স্পিনিং ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
প্রগতি ইন্স্যুরেন্সের ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ৮২ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৩৮ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৪৭ লাখ, উত্তরা ব্যাংক ১ কোটি ২৩ লাখ ও ওয়ালটন হাইটেক ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/