ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২০১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা ফ্যামিলি টেক্সের ৬ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৬.০৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৫ শতাংশ, ফনিক্স ফিন্যান্সের ৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৮৭ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৭৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৬৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















