ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

স্কয়ার টেক্সটাইলের বোর্ড সভা ২২ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায়  অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন