ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণ : ৫ জনের রায় আজ

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনের রায় আজ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালত রায় ঘোষণা করবেন।

সাফাত ছাড়া বাকি ৪ আসামি হলেন- সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় এই পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

এরপর তদন্ত শেষে ওই বছরেরই ৭ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন