ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শঙ্কামুক্ত অপূর্ব

করোনাভাইরাসে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তার শারীরিক অবস্থা প্রায় স্বাভাবিক।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভর্তি হওয়ার পর প্রথম দিন অপূর্বর শারীরিক অবস্থা খানিকটা খারাপ ছিল। তবে প্লাজমা দেওয়ার পর তার দুর্বলতা কেটে গিয়েছে। খাওয়া-দাওয়া, ঘুম সবই স্বাভাবিক। তিনি দ্রুতই সেরে উঠবেন আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা থাকায় এ অভিনেতাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ