ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা

ডলারের দাম নিয়ে কোনো ব্যাংক কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাজারের চাহিদা মেটাতে কয়েক দফায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ডলারের বাজারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম এখন ১২৫ টাকার কাছাকাছি। রোববার ব্যাংকগুলোর মধ্যে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯৯ পয়সায়। এর আগের কর্মদিবস বৃহস্পতিবার বিকেলে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। এক কর্মদিবসের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বেড়েছে ১৩ পয়সা।

সরকারি আমদানির খরচ বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স প্রবাহ কম থাকায় ডলারের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন