ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ৭ লাখ ১৩ হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন করে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৮৮ বারে ২৮ লাখ ৭৭ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন করে। তালিকায় তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৫৭ বারে ২ লাখ ২৮ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন করে। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৪ দশমিক ২৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৩ দশমিক ৮৮ শতাংশ, রেনাটার ৩ দশমিক ৮৪ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩ দশমিক ৪০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৩ দশমিক ৩৬ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ দশমিক ৩৩ শতাংশ ও বেক্সিমকোর ৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন