সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়াটা কেমিক্যাল। কোম্পানিটির ২৮ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, বিডিকম, লাভেলো, গ্রামীণফোন, আইডিএলসি, ইস্টার্ণ হাউজিং ও রবি আজিয়াটা।


















