প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি.র। চলতি ২০২৬-২৭ হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে (প্রথম প্রান্তিক) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৯ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৬৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৯০ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সা।



















