পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড।
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ নভেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


















