ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য আসছে টানা চার দিনের ছুটির সুযোগ। মাত্র এক দিনের ছুটি নিলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানো যাবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

পরের দিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলে আর আলাদা করে ছুটির প্রয়োজন হবে না। কারণ, ১৮ ডিসেম্বর শুক্রবার ও ১৯ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

সব মিলিয়ে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে। তবে সব প্রতিষ্ঠানের ছুটির নিয়ম এক নয়। তাই ছুটির পরিকল্পনা করার আগে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম জেনে নেওয়া ভালো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন