খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সভাটি ওইদিন বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


















