ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪৬৩৬ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের সাথে বাজার মূলধনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৬৩৬ কোটি টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি ৭৫ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৬৭ শতাংশ বা ৪ হাজার ৬৩৬ কোটি ১০ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি ৮৬ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬.৬৮ পয়েন্ট বা  দশমিক ৮৪ শতাংশ কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১.৪০ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৮০টির এবং অপরবর্তিত রয়েছে ১৪টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ