ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ৪ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস, এসোসিয়েটেড অক্সিজেন, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, দুলামিয়া কটন অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড।

এসকে ট্রিমস

সপ্তাহের ব্যবধানে এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ১২ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ১৪ টাকা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে।

এসোসিয়েটডে অক্সিজেন

সপ্তাহের ব্যবধানে এসোসিয়েটডে অক্সিজেনের শেয়ার দর বেড়েছে ১০.৭৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ১৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৩ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

তুংহাই নিটিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৫২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৭৬ কোটি ৫৭ লাখ টাকা।

এছাড়া দুলামিয়া কটনের ৯.১০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ