বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের সাথে বাজার মূলধনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৬৩৬ কোটি টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি ৭৫ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৬৭ শতাংশ বা ৪ হাজার ৬৩৬ কোটি ১০ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি ৮৬ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬.৬৮ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১.৪০ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৮০টির এবং অপরবর্তিত রয়েছে ১৪টির।
বিজনেস আই/