ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) লন্ডনের একটি হোটেলে অবস্থানকালে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়। শুক্রবার সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক ইমরোজ খালিদীকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ