আইসিবি ইসলামি ব্যাংক লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২১/০৯/২০২৬ ইং তারিখে রাজধানীর টিসিবি ভবন (২য় তলা), কাওরানবাজার, ঢাকা-১২১৫ এ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান জনাব এ,কে, এম,এহসান সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসক জনাব মামুনুর রহমান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ ।
সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে আইসিবি ইসলামি ব্যাংক লিঃ কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


















