ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক নাজমা আশরাফী

রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাঙামাটির প্রশাসনিক ইতিহাসে তিনিই প্রথম নারী ডিসি। তিনি জেলার ৯৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ