ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্ত সড়কে কোনও ধরনের যানবাহন চলাচল করছে না।

অবরোধকারীদের খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়।

তবে শহর এলাকায় হালকা কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা অনেকে বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় তিন-চার কিলোমিটার হেঁটে শহরে ঢুকেছেন। তবে আজ স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ থাকায় সে ধরনের কাউকে বেশি বিপাকে পড়তে দেখা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ