ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় কার্ভাডভ্যান উল্টে পড়ল প্রাইভেটকারের ওপর, প্রাণ গেল চারজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ