যাত্রীদের নিরাপত্তা বাড়াতে নতুন সুবিধা চালু করছে জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা উবার। ‘রেকর্ডেড রাইডস’ নামের এ সুবিধার মাধ্যমে যাত্রীরা এমন চালক বেছে নিতে পারবেন, যারা যাত্রাপথ রেকর্ড করার সুবিধা ব্যবহার করছেন। ফলে যাত্রার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার ভিডিও বা অডিও রেকর্ডিং প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।
উবারের নতুন এ সুবিধায় চালকের ফোনের সামনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে যাত্রাপথের ভিডিও ধারণ করা হবে। এর জন্য চালকদের অ্যাপে থাকা ‘রেকর্ড মাই রাইড’ সুবিধা ব্যবহার করতে হবে। শুরুতে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর, র্যালি, ইন্ডিয়ানাপোলিস ও সেন্ট লুইস শহরে এ সুবিধা চালু করা হচ্ছে।


















