জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি। অপো এখন আর কেবল স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান নয়। আমরা ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে একটি সম্পূর্ণ প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করছি, যা দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশে আরও হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য নিয়ে আসার পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য একটি কানেক্টেড অভিজ্ঞতা তৈরি করা, যা ক্রেতাদের জীবনকে আরও বেশি সাবলীল করে তুলবে।”
ফার্স্ট সেল অনুষ্ঠানটি অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতাদের জন্য এক নতুন যাত্রার সূচনা করেছে। তাদের এই আস্থা ও উচ্ছ্বাস বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন উদ্ভাবন ও উন্নত মোবাইল ফটোগ্রাফির প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এখন ঢাকার মতিঝিলের অপো ফ্ল্যাগশিপ স্টোর ও সারাদেশে অপোর অনুমোদিত রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে, এই দুটি আকর্ষণীয় রঙে ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫৯,৯৯৯ টাকা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-find-x/find-x10-pro-max/ ভিজিট করুন বা অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন।


















