ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

ন্যাশনাল পলিমারের এজিএম হবে ডিজিটাল প্ল্যাটফর্মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত প্রকাশিত তথ্যের ধারাবাহিকতায় কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তবে সভা সংক্রান্ত অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন