ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন

আজ বসছে সংসদ অধিবেশন

জাতীয় সংসদ ভবন

সাপ্তাহিক বিরতির পর আজ রোববার আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের এ বৈঠক বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে শুরু হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বিরতির পর আজকের বৈঠক দিয়ে সংসদে আবার আলোচনা শুরু হচ্ছে।

আজকের কার্যসূচিতে রয়েছে পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজারে অনিয়ম এবং ভূমিসেবা সহজ করা—এসব জনগুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি থাকছে প্রশ্নোত্তর পর্ব।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি নোটিশ আজকের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি দিয়েছেন সংরক্ষিত নারী আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার—নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন