সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে।
বেলা ১১টা ৩৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ৫,৪৬০.৭১ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১৩.৫১ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে ২,০৭২.৯১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৫.৭৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে ১,০৬৩.০৯ পয়েন্টে ছিল।
ওই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। মোট ১০ কোটি ৯৩ লাখ ৬ হাজার ৩৮৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে ৮৫ হাজার ১১৮টি লেনদেনে। এ সময় দর বেড়েছে ১৫৩টি কোম্পানির, কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দর।


















