ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ

পরিচালনা পর্ষদের সভা শেষে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের প্রতিবেদন অনুমোদিত হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রান্তিকটি শেষ হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৮২ পয়সা।

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭ টাকা ৪৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৬ টাকা ৩৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন