চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভার পর ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৪৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ০৯ পয়সা।

বিজনেস আই/


















