ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের প্রতিবেদন অনুমোদন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রান্তিকটি শেষ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ৪৭ পয়সা।

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন